ক্যাম্পাস

উদ্ভাবনী ভাবনায় প্রাণবন্ত জবি, শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টের ফল প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি মাঠে প্রতিযোগীদের প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

ফলাফল অনুযায়ী, উচ্চ মাধ্যমিক ও সমপর্যায় বিভাগে পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন রিফাত আহমেদ, দ্বিতীয় মাহমুদুল ইসলাম আকাশ এবং তৃতীয় হন সানিম মুহতাদী। ভিডিও প্রেজেন্টেশন বিভাগে প্রথম নাজিম উদ্দীন খান, দ্বিতীয় আব্দুল্লাহ আলিম এবং তৃতীয় স্থান অর্জন করেন নাঈম আল মুবিন। প্রজেক্ট প্রেজেন্টেশনে প্রথম হন তাহসিন আল মাহাদি, দ্বিতীয় ইশতিয়াক আহমেদ খান এবং তৃতীয় স্থান অর্জন করেন মুইন ইসলাম।

স্নাতক ও সমপর্যায় বিভাগে পেপার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহমান, দ্বিতীয় সাইফুল ইসলাম এবং তৃতীয় হন নাফিজ আনাম। পোস্টার প্রেজেন্টেশনে প্রথম মেহের নিগার, দ্বিতীয় আসাদুল্লাহ ওয়াকিব এবং তৃতীয় স্থান অর্জন করেন মাহমুদ হাসান মেহেদী। ভিডিও প্রেজেন্টেশনে প্রথম মিনহাজ উদ্দীন, দ্বিতীয় আসিফুল আলম শিফু এবং তৃতীয় হন সায়াদ হোসেন প্রধান। প্রজেক্ট প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন ইফতিয়ান ইজাজ, দ্বিতীয় সামিন ইয়াসার এবং তৃতীয় হন আনিসুর রহমান খান।

এ ছাড়া কুইক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তারেকুল ইসলাম, দ্বিতীয় আশরাফুল এবং তৃতীয় হন হাবিবুর রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আইডিয়া প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে ১৮৫টি গ্রুপ তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। চারটি ক্যাটাগরিতে মোট দুই লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়।

টিএইচকিউ/এমএমকে