আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয়দিন ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে হল।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামী ৯ ও ১০ ফেব্রয়ারি ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়াও জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু থাকবে। তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়াতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট উপলক্ষে বেরোবি শিক্ষার্থীরা মোট ছয় দিনের ছুটি পাচ্ছে।
প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান জাগো নিউজকে বলেন, আপাতত আমরা হলগুলো বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে প্রক্টোরিয়ালবডি সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হবে।
মো. আজিজুর রহমান/এএইচ/এএসএম