জাতীয়

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে সার্কভুক্ত চার দেশ- পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলংকা। বাংলাদেশ কীভাবে এটা ইমপ্লিমেন্ট করছে, কীভাবে সাকসেসফুল হচ্ছে, কোনো ধরনের কোন ইস্যু তৈরি হচ্ছে কি না এ ব্যাপারে তারা জানতে চাচ্ছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য ১২৪টি দেশে ব্যালট পাঠানো হয়েছিল। পোস্টাল ভোটের আওতায় নিবন্ধনকৃতদের মধ্যে মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০ জন প্রবাসী ভোটারের ব্যালট এরইমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৩৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। প্রবাসী ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের হার ৯৪ শতাংশ। নারী ভোটার মাত্র ৬ শতাংশ।

এমইউ/এএমএ