দেশজুড়ে

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের মিছিল

নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আল ফারুক আব্দুল লতীফের সমর্থনে নির্বাচনি মিছিল করেছেন নারী সমর্থকরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা জামায়াতের উদ্যোগে শহরের বড় বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনি মিছিলে কয়েক হাজার নারী কর্মী-সমর্থক অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটিতে নেতৃত্ব দেন জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সেলিনা বেগম।

আমিরুল হক/এমএন/জেআইএম