গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে এক ব্যাগ ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বারকোনা বাজার সংলগ্ন বিএনপির স্থানীয়রা অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে যৌথবাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে সেখান থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে সাঘাটা থানায় নিয়ে যায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম