ভোটের আগে আগামী ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের বিশেষ ছুটি পরবর্তী সময়ে সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনে সমন্বয় করা যাবে। অর্থাৎ, একটি সাপ্তাহিক ছুটির দিনকে মালিকরা ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুনশিল্প কারখানায় ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো সময় সমন্বয় করা যাবে নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকছে দোকানপাট ও শপিংমল
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি বহাল থাকবে। তবে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ ঘোষণা করতে পারবে।
পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে গত ৫ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত দেয় উপদেষ্টা পরিষদ।
আরএমএম/কেএসআর