অর্থনীতি

স্মারক স্বর্ণ মুদ্রার দাম একলাফে বাড়লো ৫৫ হাজার টাকা

দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম একযোগে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ানো হয়েছে ৫৫ হাজার টাকা এবং রৌপ্যমুদ্রার দাম বাড়ানো হয়েছে ৭ হাজার টাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাক্সসহ প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ৫৫ হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। আগে এই মুদ্রা বিক্রি হতো ১ লাখ ৮৫ হাজার টাকায়।

আরও পড়ুনসোনার দাম কমলো, ভরি ২৫৮৮২৪ টাকা

স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক রৌপ্যমুদ্রার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে বাক্সসহ প্রতিটি রৌপ্যমুদ্রা বিক্রি হবে ২১ হাজার টাকায়, যা আগে ছিল ১৪ হাজার টাকা।

এদিকে, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায়।

ইএআর/ইএ