বর্তমানে ইনস্টাগ্রাম শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি পার্সোনাল ব্র্যান্ড গড়ে তোলার এবং আয়ের সুযোগ হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবু অনেকের ভিডিও ভিউ বাড়ে না, যা হতাশাজনক। তবে কয়েকটি সহজ কৌশল মানলেই আপনার রিলস সহজেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারে।
১. প্রথম তিন সেকেন্ডে ‘ক্যাপচারিং হুক’ভিডিওর প্রথম মুহূর্তগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম পর্যবেক্ষণ করে দর্শক ভিডিওতে কতক্ষণ থাকে। তাই শুরুতেই এমন দৃশ্য দেখান যা দর্শককে থামতে বাধ্য করে চমকপ্রদ ছবি, প্রশ্ন বা ক্লোজ-আপ শট হতে পারে।
২. ট্রেন্ডিং অডিও ব্যবহার করুন সঠিকভাবেযে ভিডিওগুলোতে জনপ্রিয় গান বা ট্রেন্ডিং মিউজিক থাকে, ইনস্টাগ্রাম সেগুলোকে বেশি প্রমোট করে। তবে অডিও অবশ্যই ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মানিয়ে নিতে হবে। শুধু ট্রেন্ড ফলো করার জন্য অপ্রাসঙ্গিক গান ব্যবহার করবেন না।
৩. ভিডিও কোয়ালিটি ও ফরম্যাটের গুরুত্ব (৯:১৬)কম রেজোলিউশনের ভিডিও কেউ পছন্দ করে না। সবসময় ভারটিক্যাল (৯:১৬) ফরম্যাটে শুট করুন। পর্যাপ্ত আলো এবং স্থিতিশীল ক্যামেরা ব্যবহার করলে ভিডিও প্রফেশনাল দেখাবে এবং অ্যালগরিদম দ্রুত শনাক্ত করবে।
৪. আকর্ষণীয় ক্যাপশন ও হ্যাশট্যাগভালো ক্যাপশন দর্শক এনগেজমেন্ট বাড়ায়। ক্যাপশনে দর্শকদের প্রশ্ন করুন বা ‘বন্ধুকে ট্যাগ করুন’-এর মতো কল-টু-অ্যাকশন ব্যবহার করুন। সঙ্গে ৫-৮টি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ রাখুন, যাতে ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায়।
৫. পোস্ট করার সঠিক সময় নির্বাচনফলোয়াররা কখন বেশি সক্রিয় থাকে, তা ইনস্টাগ্রাম ইনসাইটস থেকে চেক করুন। সাধারণত সকাল ৭টা থেকে ৯টা এবং রাত ৭টা থেকে ১০টার মধ্যে পোস্ট করলে ভালো সাড়া পাওয়া যায়।
৬. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুনসফল হওয়ার জন্য ধারাবাহিকতা অপরিহার্য। সপ্তাহে অন্তত ৩-৪টি মানসম্মত রিলস আপলোড করুন। যদি সব ভিডিও ভাইরাল না হয়, হতাশ হবেন না। প্রতিটি ভিডিও থেকে শিখুন দর্শক কোন ধরনের বিষয় বেশি পছন্দ করছেন।
আরও পড়ুনইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেনইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলো কি না জানবেন যেভাবে
কেএসকে