ইন্টারভিউ রুমে যাওয়ার আগে বারবার বাথরুমে যাওয়া কিংবা ডেটে গিয়ে হঠাৎ পেটের ভেতর ঝড় ওঠা,সামান্য অস্বাভাবিকতায় বুক ধড়ফড় এই অভিজ্ঞতাগুলো খুব চেনা। দৈনন্দিন জীবনে সামান্য অস্বাভাবিক কিছু ঘটলেই স্নায়ুর উত্তেজনা বেড়ে যায়।
এগুলো কিন্তু হালকা কোনো ব্যাপার নয়। অনেকেই নিয়মিত অ্যাংজাইটি অ্যাটাকে ভোগেন, তবে বুঝতে পারেন না কীভাবে তা সামলাবেন। সব সময় মেডিটেশন করা বা দীর্ঘ রিল্যাক্সেশন সেশন নেওয়া সম্ভব হয় না। কিন্তু জানেন কি-কিছু নির্দিষ্ট খাবার স্নায়ুর চাপ কমাতে সাহায্য করতে পারে।
সুস্থ থাকতে হলে শরীরের পাশাপাশি মনকেও ভালো রাখা জরুরি। গবেষকরা মনে করেন, ট্রিপ্টোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে ‘ফিল-গুড’ হরমোন তৈরি করতে সাহায্য করে, যা মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে।
চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে -
গ্রিন টিমানসিক উদ্বেগ কমাতে গ্রিন টি কার্যকর একটি পানীয়। এতে থাকা বিশেষ অ্যামিনো অ্যাসিড, বিশেষ করে এল-থিয়ানিন, স্নায়ুর উত্তেজনা কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে শান্ত রাখে। নিয়মিত গ্রিন টি পান করলে মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং মানসিক চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।
ডার্ক চকোলেটউদ্বেগ সামলাতে হিমশিম খেলে ডার্ক চকোলেট খেতে পারেন। হঠাৎ অস্থিরতা বাড়লে এক টুকরো ডার্ক চকোলেট আপনার মুড দ্রুত কিছুটা হালকা হতে পারে।ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভনয়েড মস্তিষ্কের প্রদাহ কমাতে সাহায্য করে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে। পাশাপাশি এটি শরীরে ‘হ্যাপি’ হরমোন নিঃসরণে সহায়তা করে, যা মন ভালো রাখতে সাহায্য করে।
কাঁচা হলুদরান্নায় হলুদ তো থাকেই, তবে উদ্বেগে কমাতে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাসও করতে পারেন। হলুদের প্রধান উপাদান কারকিউমিন শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এই স্ট্রেসই অনেক সময় মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।কারকিউমিনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ স্নায়ুতন্ত্রকে সুরক্ষা দেয় এবং মুড স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে।
বাদাম (কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম)অ্যাংজাইটি সামলাতে চাইলে খাবারের তালিকায় রাখুন একমুঠো বাদাম। কাঠবাদাম, আখরোট ও চীনাবাদামে রয়েছে প্রচুর প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম-যা মস্তিষ্ককে সচল ও স্নায়ুকে স্থিতিশীল রাখতে সহায়তা করে।
ম্যাগনেসিয়াম স্নায়ুর উত্তেজনা কমাতে ভূমিকা রাখে, আর অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। ফলে উদ্বেগের মাত্রা কমতে পারে।
টকদইউদ্বেগ কমাতে টকদই হতে পারে সহজ একটি সমাধান। টকদইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গবেষণায় দেখা গেছে, অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সরাসরি একটি সংযোগ রয়েছে-যাকে বলা হয় ‘গাট-ব্রেন অ্যাক্সিস’। তাই অন্ত্র ভালো থাকলে মানসিক অবস্থাও তুলনামূলক স্থিতিশীল থাকে। সূত্র: হেলথ লাইন, মেডিকেল নিউজ টুডে, টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন: শুধু স্বাদ নয়, প্রদাহও কমায় এই ১১ চা খাবারেই লুকিয়ে আছে কিডনি সুরক্ষার চাবিকাঠি
এসএকেওয়াই/