বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি ভক্তদের জন্য দারুণ সুখবর দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি নিশ্চিত করেছেন, তার সবচেয়ে সফল দুটি সিনেমা ‘মুন্না ভাই’ ও ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘আমার মাথায় সিনেমা দুটির জন্য চমৎকার কিছু আইডিয়া এসেছে। বর্তমানে আমি স্ক্রিপ্ট বা চিত্রনাট্য তৈরির কাজ করছি।’
‘মুন্না ভাই ৩’ নিয়ে তিনি জানান, এটি একটি বড় মাপের সিনেমা হতে যাচ্ছে। গল্পের শেষ পরিণতি নিয়ে তিনি এখনও কাজ করছেন। অন্যদিকে ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল সম্পর্কেও হিরানি বলেন, হঠাৎ করেই তার মাথায় একটি দারুণ আইডিয়া এসেছে।আরও পড়ুনসৌদির সিনেমায় এক ফ্রেমে সালমান ও সঞ্জয়৩০ হাজার মানুষের ভিড়ে হারানো শিশুকে গানের সুরে ফিরিয়ে দিলেন শিল্পী
বর্তমানে তার হাতে রয়েছে ৩-৪টি ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট। খুব শিগগিরই তিনি সিদ্ধান্ত নেবেন কোন সিনেমার শুটিং আগে শুরু হবে। যদিও মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি, এই ঘোষণায় মুন্না ভাই এবং র্যাঞ্চো ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এই খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে, ভক্তরা প্রতীক্ষার মধ্যে রয়েছে তাদের প্রিয় চরিত্রদের নতুন গল্প দেখার জন্য।
এলআইএ