দেশজুড়ে

ভোট দিলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশুগঞ্জে সিল মারার পরিকল্পনা আছে। যেসব কেন্দ্রগুলো অতি ঝুঁকিপূর্ণ তার নাম সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্টদের দিয়েছি, দেখি কি হয়। বিশেষ করে আশুগঞ্জের ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, রাতে আমার দুই কর্মীকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা থানায় আছেন।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এএসএম