জাতীয়

কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪ ঘণ্টায় ভোট পড়ে ২০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫১৩ জন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৭০০টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের প্রায় ২০ শতাংশ।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

আরএএস/এসএনআর