বিনোদন

ভোটকেন্দ্রে অভিনেতা কাবিলাকে বুকে জড়িয়ে নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাবিলাকে দেখা গেছে। ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের শাপলা কলি মার্কার প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার সাক্ষাৎ পেয়ে কাবিলা আনন্দিত হন। একে অন্যকে বুকে জড়িয়ে নেন। দুইজনের মধ্যে কুশল বিনিময় ও ভোটের জন্য আলাপ হয়।আরও পড়ুনইচ্ছে করছে সব ভোট আবার দেই : বেবী নাজনীনভোট দিয়ে ওমর সানি বললেন, ‘তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই’

কাবিলা ও পাটওয়ারী উভয়কেই সেই মুহূর্তে হাসিমুখে দেখা গেছে। পাটওয়ারী কাবিলাকে ভোটের আবেদন করেন এবং কাবিলা আনন্দের সঙ্গে সম্মতি জানান। কুশল বিনিময়ের পর দুজন আলাদা পথে বের হন।

কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। চলচ্চিত্রে তিনি কৌতুক চরিত্র ও খলনায়ক চরিত্রে অভিনয় করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে কণ্ঠের সমস্যার কারণে তার চলচ্চিত্রে উপস্থিতি কমে এসেছে। কণ্ঠে সমস্যা থাকায় তাকে অনেক সময় নিচু স্বরে কথা বলতে হয়, ফলে তিনি সাধারণত অন্তরালে থাকেন।

কাবিলা ২০০৩ সালে ‘অন্ধকার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ভোটের সময় ভোটকেন্দ্রে তার উপস্থিতি এবং পাটওয়ারীর সঙ্গে এই সাক্ষাৎ সামাজিক মাধ্যমে নজর কাড়েছে। চলচ্চিত্র ও রাজনীতির সংযোগ এমন সময়ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

এলআইএ