ভোলা-৪ আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ভোটকেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানা এলাকার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিলেন। দুপুর আনুমানিক দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী আব্দুল মমিন কাশেম ও হাসানের সঙ্গে তর্ক বাধে স্থানীয় বিএনপির নেতা আকবর পালোয়ান ও মামুন হাওলাদারের। এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। পরে তাদের প্রতিহত করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, তারা কেন্দ্রের বাইরে মারামারি করেছে। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের দেখে উভয় পক্ষ পালিয়ে যায়।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম