দেশজুড়ে

জাল ভোট দেওয়ার চেষ্টা, সিরাজগঞ্জে যুবককে দুই বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় রুবেল হোসেন (২২) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা দেন। তবে ওই যুবক কোন দলের সমর্থক তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে এক প্রবাসীর ভোট দিতে গিয়ে তিনি আটক হন।

পরে ভ্রাম্যমাণ ঘটনাস্থলে পৌঁছে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন একই উল্লাপাড়া কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই যুবক কেন্দ্রে প্রবেশ করলে সন্দেহ হয়। পরে নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ আরও বেড়ে যায়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জাল ভোট দেওয়ার চেষ্টার কথা তিনি স্বীকার করেন। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এম এ মালেক/এসআর/এমএন