ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন সশস্ত্র বাহিনীর তিন প্রধান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে সকাল ৯টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বেলা সাড়ে ১১টায় বিএএফ শাহীন কলেজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
টিটি/একিউএফ