ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ৮৫ হাজার ২৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হন জসিম উদ্দিন।
নির্বাচনের ফল ঘোষণাকালে তিনি বলেন, ‘এ আসনে ১৯৬টি ভোটকেন্দ্রে জসিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।’
জেডআইপি/আইএইচএস/