দেশজুড়ে

মাগুরা-২ আসনে শেষ হাসি বিএনপির নিতাই রায় চৌধুরীর

মাগুরা-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন ধানের শীষের নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ তথ্য জানায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর) আসনে মোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

এমএমআইজে/এএসএ/জেআইএম