দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিজয়ী নুরুল ইসলাম বুলবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুল বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. নুরুল ইসলাম ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মো. হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট।

দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান উল্লেখযোগ্য হওয়ায় শুরু থেকেই এ আসনে জামায়াত প্রার্থীর এগিয়ে থাকার প্রবণতা দেখা যায়। সব কেন্দ্রের ফলাফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে রাত প্রায় ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. নূরুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

সোহান মাহমুদ/এএইচ/জেআইএম