ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত মো. আব্দুল মান্নান। বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট।
আবুল হাসনাত মো. রাফি/কেএসকে