ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন। তিনি ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। ফলে আসনটিতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে হাইতুল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদিব কুমার সাহা কাঁস্তে প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জুবের আলম খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৩১ ভোট।
এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘলা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। ইসলামিক ফ্রন্টের এসএম সাখাওয়াত মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩২৬ ভোট। জনতার দলের মাহমুদ গুলাম সারোয়ার কলম প্রতীকে পেয়েছেন ১৩৯ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির সরীসৃপ প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এএইচএম রফিকুজ্জামান আকন্দ কাঁচি প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এএফএম ইসমাইল চৌধুরী মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ইএআর/জেএস