ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রার্থীরা বেসকারিভাবে বিজয়ী হয়েছেন। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। বৃহস্পতিবার রাত পৌনে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক এসব ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)এ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। ১৪৯টি কেন্দ্রে এ আসনে ৬৫.৬৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫ হাজার ৯৫৫টি ভোট।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)এ আসনে বিএনপির প্রার্থী আব্দুস ছালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট। ১৩৯টি কেন্দ্রে এ আসনে ৬৪.৫৬ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল)এ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক পান ৮২ হাজার ৮৬৯ ভোট। ১২৩টি কেন্দ্রে এ আসনে ৬১.৮৪ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৬ হাজার ২৪০টি ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী)এ আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পান ৬২ হাজার ৫০৯ ভোট। ১১৫টি কেন্দ্রে এ আসনে ৬১.০২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৩টি ভোট।
টাঙ্গাইল-৫ (সদর)এ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পান। ঘোষিত ফলাফল অনুয়ায়ী, টাঙ্গাইল-৫ আসনে ৪ লাখ ৬২ হাজার ৪১২টি ভোটারের মধ্যে কাস্টিং হয় ২ লাখ ৮৮ হাজার ৮০ ভোট। এর মধ্যে বাতিল হয় ৪ হাজার ৪০১ ভোট। শতকরা হিসেবে মোট ৬৩.২৫ ভাগ ভোট কাস্টিং হয়।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)এ আসনে বিএনপির প্রার্থী রবিউল আউয়াল লাভলু ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ কে এম আব্দুল হামিদ পান ৯১ হাজার ৯১৪ ভোট। ১৫৫টি কেন্দ্রে এ আসনে ৬০.৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৫ হাজার ৭২৫টি ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর)এ আসনে বিএনপির প্রার্থী আব্দুল কালাম আজাদ ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পান ৭১ হাজার ৪০ ভোট। ১২৬টি কেন্দ্রে এ আসনে ৫৮.১৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৪৬৭টি ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর পান ৭৭ হাজার ১৩০ ভোট। ১৩২টি কেন্দ্রে এ আসনে ৬০.৮১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৩ হাজার ৮০০ ভোট।
আব্দুল্লাহ আল নোমান/এসইউ