বিনোদন

সরকার ও ইসিকে নিপুনের ধন্যবাদ

 

দেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

স্ট্যাটাসে আশফাক নিপুন লিখেছেন, ‘নানান প্রতিকূলতা আর আশংকার মধ্যেও একেবারে হাতে গোণা কয়েকটা কেন্দ্রে সাময়িক উত্তেজনা বাদে কোন রকম সংঘাত আর প্রাণহানি ছাড়াই দেশব্যাপী মানুষ যে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ইন্টেরিম সরকার, নির্বাচন কমিশন, সকল বাহিনীর সদস্যদের একটা বিরাট ধন্যবাদ প্রাপ্য।’

নির্মাতার এই বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে প্রতিকূল পরিস্থিতি ও আশঙ্কা সত্ত্বেও বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোট শেষ হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখেছেন।

তার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে এরই মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে নিজস্ব মতামত তুলে ধরছেন।

আরও পড়ুন:ভোটের আনন্দে রাতভর ঘুম হয়নি দিলরুবা খানের 

প্রধান উপদেষ্টার কথায় বিভ্রান্ত শাওন আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়: মিষ্টি জান্নাত 

উল্লেখ্য, আশফাক নিপুন সমসাময়িক নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। ত্রয়োদশ নির্বাচন শেষে তার এই প্রতিক্রিয়াও তেমনই আলোচনায় জায়গা করে নিয়েছে।

এমএমএফ