ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আহসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮২৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২০২ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে খন্দকার মিজানুর রহমান (কাঁচি) পেয়েছেন ৯৩ ভোট, নাজমা আক্তার (উদীয়মান সূর্য) ১৭১ ভোট, নাঈম আসান চৌধুরী জুনায়েদ (আপেল) ১৩১ ভোট, মনসুর হোসেন (হারিকেন) ১১৮ ভোট, মো. শফিউল্লাহ চৌধুরী (টেলিভিশন) ১২৪ ভোট, মনিরুজ্জামান (কাস্তে) ৪৬২ ভোট এবং শাহিন খান (আম) পেয়েছেন ২০৪ ভোট।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সরফউদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ইএআর/জেএস