রাজনীতি

এনসিপির নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলার অভিযোগ সারজিসের

পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি। স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‌‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’

আরও পড়ুনহারলেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে গেছেন সারজিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

বিএ