ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
আরও পড়ুনদুই দশক পর ফের চালকের আসনে বিএনপি, কীভাবে এলো এ জয় গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত: মোদী
মোহাম্মদ মুইজ্জু তার বার্তায় জানান, তিনি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অংশীদারত্ব আগামী বছরগুলোতে নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আরও শক্তিশালী হবে।
জেপিআই/কেএসআর