গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত: মোদী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/ এক্স (সাবেক টুইটার) থেকে সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছাবার্তায় এই কথা বলেন মোদী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক টুইট বার্তায় মোদী লেখেন, বিএনপির বিজয় দেখায় যে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

এর আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। দুটি দেশই বাংলাদেশের সমৃদ্ধি, বাণিজ্য ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।