খেলাধুলা

নেপালকে ব্যাটিংয়ে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

‘সি’গ্রুপের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ফলে আগে ব্যাটিং করবে নেপাল।

রোববার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১১টা ৩০ মিনিটে।

উইন্ডিজ ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয়ে শুভসূচনার পর ইংল্যান্ডকে হারিয়েছে ৩০ রানে। নেপালের বিপক্ষে ম্যাচটি তৃতীয় জয় পাওয়ার মিশন।

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও ৪ রানে হেরে কষ্টদায়ক শুরু করে নেপাল এবারের আসরের। প্রথমবার বিশ্বকাপ খেলা ইতালির বিপক্ষে ১২৩ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ক্যারিবিয়দের বিপক্ষে কঠিন হলেও জয়ের আশাই দেখছে দলটি।

নেপাল একাদশ

আসিফ শেখ (উইকেটকিপার), কুশল ভর্তেল, রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র আইরে, আরিফ শেখ, লোকেশ বাম, গুলসান ঝা, করণ কেসি, সন্দিপ লামিচানে, নন্দন যাদব, সোমপাল কামি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্র্যান্ডন কিং, শাই হোপ অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, ম্যাথু ফোর্ড, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, গুদাকেশ মোতি।

আইএন