ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নানা ধরনের ত্বকের সমস্যা যেমন ফ্লাকিং, ম্লানতা, কালো দাগ ও বয়সের ছাপ কমাতে অনেকেই প্রাকৃতিক উপায়ে সমাধান খুঁজছেন। এই ক্ষেত্রে জবা ফুলের চা একটি কার্যকর প্রাকৃতিক উপায় হিসেবে পরিচিত।
জবা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচলিত একটি ফুল। এটি সাধারণত গার্ডেন বা গৃহবাগানেই সহজে পাওয়া যায়। জবা ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।
ভিটামিন সি: ত্বকে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে, ত্বককে মসৃণ ও সতেজ রাখে।অ্যান্টিঅক্সিডেন্ট: ফ্রি র্যাডিকেল দূর করে ত্বকের বার্ধক্য ধীর করে।অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য: ত্বকের সংক্রমণ এবং ব্রণ দূর করতে সাহায্য করে।
জবা ফুলের চা বানানোর উপায়শুকনো জবা ফুলের ২-৩ টি পাতা বা ১-২ চামচ গুঁড়ো নিন। ১ কাপ পানি ফুটিয়ে তাতে জবা ফুলের পাতা বা গুঁড়ো দিন। ৫-১০ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করুন। চা ছেঁকে গরম বা ঠান্ডা হিসেবে পান করুন। চাইলে সামান্য মধু মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন।
ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে প্রাকৃতিক উপায় হিসেবে জবা ফুলের চা একটি নিরাপদ এবং কার্যকর উপায়। এটি কেবল ত্বক নয়, সাধারণ স্বাস্থ্যকেও সাপোর্ট করে। তাই আজ থেকেই নিয়মিত জবা চা পান শুরু করলে ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা ধরে রাখা সম্ভব।
তথ্যসূত্র: অ্যালিমেন্টাল নিউট্রিশন, ভেরিওয়েল হেলথ
জেএস/