জাতীয়

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে একটি টার্মিনাল বন্ধ। এতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা পর্যন্ত সারাদেশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

এতে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এনএস/এমকেআর