অফিস হোক বা বিশ্ববিদ্যালয়, সকালে সময়মতো পৌঁছানোই সবার প্রধান লক্ষ্য। তাই সকালে গোসলের পর তাড়াতাড়ি চুল শুকানোর জন্য অনেকেই ভরসা করেন হেয়ার ড্রায়ারের ওপর। তবে প্রতিদিন ব্যবহারের সুবিধা থাকা সত্ত্বেও, হেয়ার ড্রায়ার ব্যবহারের সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই চুলের ক্ষতি করে ফেলেন। তাই চুলের যত্নে হেয়ার ড্রায়ারের সঠিক ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ।
আসুন জেনে নেওয়া যাক চুলের ক্ষতি রুখতে হেয়ার ড্রায়ার ব্যবহারে সতর্ক থাকবেন-
১. হিট প্রোটেক্ট্যান্ট ব্যবহার করুনহেয়ার ড্রায়ার ব্যবহারের আগে ভালো মানের হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে বা সিরাম ব্যবহার করা জরুরি। এটি চুলের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা অতিরিক্ত তাপের ক্ষতিকর প্রভাব কমায়। ফলে চুলের ভাঙন কমে, আর্দ্রতা ধরে থাকে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে।
২. প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহার না করা প্রতিদিন ড্রায়ার ব্যবহার করলে চুলে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে। তাই সম্ভব হলে সপ্তাহে কয়েকদিন চুল স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। এতে চুল তার প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য ফিরে পায় এবং স্ক্যাল্পও সুস্থ থাকে।
৩. উচ্চ তাপমাত্রায় চুল না শুকানো ড্রায়ারের উচ্চ তাপমাত্রা চুলের কিউটিকল স্তর ক্ষতিগ্রস্ত করে। তাই লো বা মিডিয়াম হিট সেটিংস ব্যবহার করুন এবং ড্রায়ার চুল থেকে অন্তত ৬-৮ ইঞ্চি দূরে রাখুন। এতে সরাসরি তাপের আঘাত কমে এবং চুলের ক্ষতি কম হয়।
৪. সরাসরি ভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাভেজা চুলে সরাসরি হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রথমে নরম তোয়ালে দিয়ে আলতোভাবে পানি শুষে নিন। তবে জোরে ঘষাঘষি করবেন না-এতে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। হালকা চাপ দিয়ে পানি তুলে নিলে ড্রায়ার ব্যবহার করার সময় কম লাগে এবং চুল তাপের তাপের সংস্পর্শও কম হয়।
৫. অতিরিক্ত চুল না শুকানো অতিরিক্ত চুল শুকালে সহজেই চুল ক্ষতিগ্ৰস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই চুল শুকানোর আদর্শ উপায় হলো একদম হালকা ভেজা থাকা অবস্থায় হেয়ার ড্রায়ার ব্যবহার বন্ধ করে দেওয়া। অর্থাৎ চুল ৮০-৯০ শতাংশ শুকিয়ে গেলেই হেয়ার ড্রায়ার ব্যবহার বন্ধ করে দিবেন।
৬. কুল শট ব্যবহার করুনড্রায়িং শেষ করার সময় কুল শট (ঠান্ডা বাতাস) ব্যবহার করুন। ঠান্ডা বাতাস চুলের কিউটিকল ক্ষতি বন্ধ করতে সাহায্য করে, ফলে চুল বেশি মসৃণ ও উজ্জ্বল দেখায় এবং ফ্রিজ কমে যায়।
সূত্র: আগারো লাইফস্টাইল আরও পড়ুন: হেয়ার এক্সটেনশন ব্যবহারে ক্যানসার ও বন্ধ্যাত্বের ঝুঁকিঠোঁটের আকার অনুযায়ী কোন লিপ মেকআপ দেবেন
সানজানা রহমান যুথী/এসএকেওয়াই