শিক্ষা

টানা ৫ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজার টানা পাঁচদিনের ছুটি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন যথারীতি ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

গত ১১ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়, যা চলে রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত। এরমধ্যে দুদিন নির্বাচন এবং একদিন পূজার কারণে ছুটি ছিল। বাকি দুদি ছিল সাপ্তাহিক ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী- নির্বাচনের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছিল। আর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এএএইচ/জেএইচ