ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, কার্যকরী সংসদ হবে। জুলাইয়ে হাজারো শহিদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ। শহীদদের আত্মত্যাগের কথা, আহতদের আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। তাদের আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
এ শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এনএস/এএমএ