জুলাই সনদের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতা সামনে রেখে সংস্কার করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবন এলাকায় প্রবেশের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সংসদে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো সরকারি দলের কী ভূমিকা হয়। জনগণের প্রত্যাশা অনেক। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার আছে, সব রাজনৈতিক দল, আমরা আশা করি সেই অঙ্গীকারে অবিচল থাকবো। জুলাই সনদের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতা সামনে রেখে সংস্কার করে এগিয়ে যাবো।’
এসএম/একিউএফ