রাজনীতি

প্রতিমন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ

ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ নতুন সরকারের মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্র জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এনএস/এমআরএম