ফোন হারালে কিংবা নতুন স্মার্টফোন বদলালে দেখা যায় পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো নেই। তবে চাইলে সেগুলো আবার ফিরে পেতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য চ্যাট ও মিডিয়া ব্যাকআপ করার সুবিধা দেয়, যাতে পরে সহজেই সেগুলো রিস্টোর করা যায়।
ব্যাকআপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে-
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ হয় গুগল অ্যাকাউন্ট (গুগল ড্রাইভ)-এ।২. আইফোনে ব্যাকআপ সংরক্ষিত হয় আইক্লাউডে।৩. ব্যাকআপ ফাইল বড় হলে অতিরিক্ত স্টোরেজ লাগতে পারে, সেক্ষেত্রে পেইড স্টোরেজ প্ল্যান নিতে হতে পারে।৪. হোয়াটসঅ্যাপ ওয়েব, ম্যাক বা উইন্ডোজের মতো লিংকড ডিভাইস থেকে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর করা যায় না এজন্য মূল ফোন প্রয়োজন।৫. ফোনে অবশ্যই সক্রিয় গুগল অ্যাকাউন্ট (অ্যান্ড্রয়েডে) এবং পর্যাপ্ত স্টোরেজ থাকতে হবে।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করার নিয়ম১. হোয়াটসঅ্যাপ খুলুন২. উপরের তিন ডট মেনুতে ট্যাপ করুন৩. সেটিংসে যান৪. চ্যাট→ চ্যাট ব্যাকআপ নির্বাচন করুন৫. ব্যাকআপ বাটনে ট্যাপ করুন
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করার নিয়ম১. হোয়াটসঅ্যাপ খুলুন২. আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন৩. চ্যাটসে যান৪. চ্যাট ব্যাকআপ নির্বাচন করুন৫. ব্যাকআপ নাও ট্যাপ করুন
অ্যান্ড্রয়েডে অটো ব্যাকআপ চালু করার উপায়১. হোয়াটসঅ্যাপ খুলুন২. সেটিংস → চ্যাটস → চ্যাট ব্যাকআপ৩. ব্যাকআপ টু ইওর গুগল অ্যাকাউন্ট নির্বাচন করুন৪. নেভার ছাড়া যে কোনো ব্যাকআপ সময়সূচি নির্বাচন করুন৫. প্রয়োজন হলে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট যুক্ত করুন৬. চাইলে ব্যাকআপ ইউজিং সেলুলার চালু করে মোবাইল ডাটা দিয়েও ব্যাকআপ নিতে পারবেন
আইফোনে অটো ব্যাকআপ চালু করার উপায়১. হোয়াটসঅ্যাপ খুলুন২. সেটিংস → চ্যাটস → চ্যাট ব্যাকআপ৩. অটো ব্যাকআপ নির্বাচন করুন৪. ব্যাকআপের সময়সূচি নির্ধারণ করুন৫. চাইলে ভিডিও ব্যাকআপ অন্তর্ভুক্ত বা বাদ দিতে পারবেন
আরও পড়ুনঅন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে