বিএনপির বাইরে থেকে তিনজন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সবাই প্রতিমন্ত্রী হচ্ছেন।
তিনজন হলেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), নুরুল হক নুর (ভিপি নুর) ও ববি হাজ্জাজ। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে লড়েন।
সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাথাল প্রতীকে ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেন।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে আলোচনায় আসেন।
ববি জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ছিলেন। তিনি নিজের দল ছেড়ে বিএনপির ধানের শীষ নিয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী হন। তিনি দেশের শীর্ষ ধনী মুসা বিন শমসেরের ছেলে। তিনি একাধারে লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ।
এনএইচ/একিউএফ