মন্ত্রী হিসেবে ২৫ জন শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়। বিকেল ৪টার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ শপথ অনুষ্ঠান শুরু হয়।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ নেন।
মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা-
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর২. আমীর খসরু মাহমুদ চৌধুরী৩. সালাহউদ্দিন আহমদ৪. ইকবাল হাসান মাহমুদ৫. হাফিজ উদ্দিন আহমেদ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন৭. আব্দুল আওয়াল মিন্টু৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ৯. মিজানুর রহমান মিনু১০. নিতাই রায় চৌধুরী১১. খন্দকার আব্দুল মোকতাদির১২. আরিফুল হক চৌধুরী১৩. জহির উদ্দিন স্বপন১৪. আফরোজা খানম রিতা১৫. মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি১৬. আসাদুল হাবিব বুলু১৭. মো. আসাদুজ্জামান১৮. জাকারিয়া তাহের১৯. দীপেন দেওয়ান২০. আ ন ম এহছানুল হক মিলন২১, ফকির মাহবুব আনাম স্বপন২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল২৩. শেখ রবিউল আলম২৪. মোহাম্মদ আমিন উর রশীদ এবং২৫. ড. খলিলুর রহমান।
এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায়।
এসইউজে/এমএএইচ/