আইন-আদালত

সাবেক কাউন্সিলর আবুল হাসেম ও তার স্ত্রীর নথি জব্দের নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম (হাসু) এবং তার স্ত্রী পারভীন আক্তারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ হোসেন বলেন, আবুল হাসেমের বিরুদ্ধে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৩১৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে প্রায় ৭৪ লাখ ৬৩ হাজার ৩২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।

দুদকের তথ্যে জানা গেছে, আদালতের আদেশে ঢাকার কর অঞ্চল-১০–এর সার্কেল-২১৪ থেকে যথাক্রমে ২০০৫-০৬ ও ২০১১ সাল থেকে পরবর্তী সব রেকর্ডপত্র জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে।

এমডিএএ/বিএ