বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে হাফিজ উদ্দীন আহমদের বই ‘জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা’। ২০২৫ সালের নভেম্বর মাসে বইটি প্রকাশিত হয়। প্রচ্ছদ এঁকেছেন উৎপল দাস। ১০৩ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।
লেখক জানান, জীবনে কে না বাঁচতে চায়? একমুহূর্তের সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। অনাকাঙ্ক্ষিত মুহূর্ত মানুষের জীবনে যে কোনো সময়ে আসতে পারে। আর তাই অল্প সময়ে দ্রুত, সঠিক ও সচেতন পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসা হলো আমাদের হাতে থাকা সময়ের মধ্যে প্রথম পদক্ষেপ, যা মানুষের জীবনকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে।
‘জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা’ বইয়ে বর্ণিত হয়েছে জীবন রক্ষায় সহায়ক বিষয়সমূহ, যেমন- রক্তক্ষরণ থামানোর সহজ কৌশল, শ্বাসপ্রশ্বাস স্থিতিশীল রাখার দক্ষতা এবং পোড়া ও ক্ষতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উপায়। জরুরি পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর সাহস, অন্যের জীবন বাঁচানোর মানবিক দায়বদ্ধতা এবং চিকিৎসা পাওয়ার আগ পর্যন্ত সময়টুকুকে আরও নিরাপদ করে তোলাই প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য।
আরও পড়ুনআসছে রাফির গল্পগ্রন্থ ‘পকেট ভরতি কাগজের ফুল’ঘরে-পথে, কর্মক্ষেত্রে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে একমুহূর্তের সচেতনতা ফিরিয়ে দিতে পারে একটি জীবন, বদলে দিতে পারে একটি ভবিষ্যৎ। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতায় সঠিক সময়ে নেওয়া প্রাথমিক চিকিৎসা একটি জীবন বাঁচাতে পারে। জরুরি মুহূর্তে কীভাবে দ্রুত, সচেতন ও কার্যকর পদক্ষেপ নিতে হয়—এই বইয়ে আছে তার সুস্পষ্ট নির্দেশনা। ঘর, পথ কিংবা কর্মক্ষেত্র—সব পরিস্থিতির জন্য প্রয়োজনীয় জ্ঞান এক মলাটে।
বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। এ ছাড়া অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির প্যাভিলিয়নগুলোতে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ বইটি।
এসইউ