রমজানে ইফতার মানেই নানা ধরনের খাবার। এর মধ্যে মিক্সড ল্যাটকা খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতারে খিচুড়ির ছবি আলাদা নজর কাড়ে। রেস্তোরাঁ, গলির দোকান বা ফুডকার্ট-সব জায়গাতেই এই খিচুড়ি পাওয়া যায়। আপনি চাইলে বাড়িতেও সহজে বানাতে পারেন, যা বাড়ির সবাই পছন্দ করবে। এটি সুস্বাদু হওয়ায় এবং পুষ্টিকর হওয়ায় ইফতারের জন্য আদর্শ। আসুন জেনে নেওয়া যাক মিক্সড ল্যাটকা খিচুড়ি কীভাবে তৈরি করবেন-
উপকরণ১.ভাতের চাল ২ কাপ ২. মুসুর ডাল ১ কাপ৩. মুরগির মাংস আধা কেজি৪. সবজি ২ কাপ (আলু,বরবটি,ফুলকপি,টমেটো,পিয়াজের ফুল,ধনিয়া পাতা ইত্যাদি ) ৫. হলুদ গুঁড়া ১ চা চামচ৬. পেঁয়াজ কুচি ২চা চামচ৭. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ ৮. ধনিয়া গুঁড়া ১ চা চামচ৯. জিরা গুঁড়া আধা চামচ১০. আদা বাটা ২ চা চামচ১১. রসুন বাটা ২ চা চামচ১২. শুকনা মরিচ ২ টি১৩. এলাচ ৩ টি১৪. দারুচিনি ২ টি১৫. ঘি ৪ চা চামচ১৬. তেল পরিমাণমতো১৭. লবণ স্বাদ মতো১৮. সরিষার তেল ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালিপ্রথমে চাল, ডাল এবং সক সবজি ভালোভাবে ধুয়ে নিন। এরপর ঘি বাদে সব গুঁড়া মসলা দিয়ে সরিষার তেলে ভালোভাবে মেখে নিন। এবার আট কাপ পানি দিয়ে চুলায় বসান। অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে বাটা মসলা কষিয়ে মুরগির মাংস দিন।
মাংস ভালোভাবে ভাজা হয়ে গেলে এটি আলাদা রাখুন। খিচুড়ি সেদ্ধ হয়ে এলে মুরগির মাংস যোগ করে নেড়ে নিন। এরপর খিচুড়ি ও মাংস প্রায় তৈরি হলে ওপরে ঘি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রাখুন। ইফতারে সালাদের সঙ্গে গরম গরম মিক্সড খিচুড়ি পরিবেশন করুন।
আরও পড়ুন:বাড়িতেই বানান বিটরুটের রঙিন পরোটা ব্রকলি দিয়ে ভর্তা খেয়েছেন কখনো?
সাইমা বিভা/এসএকেওয়াই