খেলাধুলা

ভারতকে সেমিফাইনালে দেখছেন না আমির

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবসর ভেঙে পাকিস্তানের হয়ে খেলেছিলেন পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপে ভালোকিছু করতে পারেনি পাকিস্তান। সেই আসরের পর আবারও অবসরে চলে যান এই পেসার। সম্প্রতি ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

সুপার এইটের গ্রুপ চূড়ান্ত হওয়ার পর একটি অনুষ্ঠানে আমিরকে প্রশ্ন করা হয়, গ্রুপ ১ থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানের সঞ্চালকেরও বিস্ময়ের কারণ হয়ে তিনি বলেন, ভারত শেষ চারে উঠতে পারবে না। ভারতের গ্রুপ থেকে তিনি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখেন।

গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলার পর ভারতের বিদায় সংক্রান্ত এই পূর্বাভাস নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় আমির বলেন, ‘পাকিস্তান ম্যাচ ছাড়া প্রতিটি খেলাতেই ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।’

ভারতের গ্রুপে জিম্বাবুয়েও রয়েছে। তবে সেমিফাইনালে উঠবে কেবল শীর্ষ দুই দল।

আইএন