ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাবো, মানুষ যেন সব ধরনের সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম