সাহিত্য

বিপুল চন্দ্র রায়ের ছড়া: বর্ণমালার স্পন্দন

ব — বর্ণমালায় স্বপ্ন আঁকি, একুশ আমার প্রাণ,র্ণ — (র্ণ) যুক্তাক্ষরেরা গায় যে বাংলা ভাষার গান।মা — মাতৃভাষার মায়ায় ঘেরা স্মৃতির মিনারখানি,লা — লাল রক্তে কেনা বর্ণ, অমর কাব্যখানি।র — রফিক, সালাম, বরকতেরা লড়ল অকুতোভয়,স্প — স্পন্দিত আজ প্রতিটি বুক, বাংলা ভাষার জয়।ন্দ — (ন্দ)-এর ছন্দে একুশ জাগে, বাঙালির ঘরে ঘরে,ন — নতুন সূর্য সাক্ষী রেখে স্মরি তাঁদের শ্রদ্ধাভরে।

আরও পড়ুনতানজিদ শুভ্রর কবিতা: রক্তস্নাত ফাল্গুনকামরান চৌধুরীর ছোটো গল্প: মাতৃভাষা

কেএসকে