সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সুপার এইটের প্রথম ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সুপার এইটা পাকিস্তান উত্তীর্ণ হয়েছে ‘এ’ গ্রুপ থেকে। ৪ ম্যাচে ৩ জয়ে সেই গ্রুপের দুইয়ে ছিল সালমান আলি আগার দল। হেরেছে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু করার পর ভারতের বিপক্ষে হারলেও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, নিউজিল্যান্ডও জিতেছে সমান ম্যাচ। হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে জিতে দুর্দান্ত শুরুর পর জয় পায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। মাঝে প্রোটিয়াদের বিপক্ষে হারলেও শেষ ম্যাচে দাপুটে জয় পায় কানাডার বিপক্ষে।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জমান, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, উসমান তারিক।
নিউজিল্যান্ড একাদশ
টিম সেইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন।
আইএন