শিক্ষা

দুর্নীতি করি না, করবো না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমরা দুর্নীতি করি না, করবো না এবং কাউকে করতেও দেবো না।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত শিক্ষাখাত গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ববি হাজ্জাজও। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী- কেউই দুর্নীতি করবে না। মন্ত্রণালয়ের কাজে কোনো রাজনীতিকরণও হবে না।

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

এএএইচ/এএমএ