কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে আকস্মিকভাবে বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় দেখা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে ওই এলাকায় দেখা যায়। তার আকস্মিক সফর ঘিরে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ও মাতামুহুরি নদীতে ভ্রমণ করতে দেখা যায়।
নীল জিন্স প্যান্ট, কালো জার্সি ও মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে তার এই সংক্ষিপ্ত সফর বিষয়ে তেমন কেউ কিছুই জানা যায়নি।
এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি। তিনি পরে সফরের বিষয়ে জেনেছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর ছিল।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আকস্মিক এ সফর লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
নয়ন চক্রবর্তী/এমএন/জেআইএম