গাইবান্ধা শহরের স্টেশন রোডে পাল ম্যানশনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম মো. আজগর আলী (৪৫)। তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের খোকা মিস্ত্রীর ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টিনের চালে কাজ করার সময় এগারো হাজার কেভি ভোল্টেজের তারে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়রা জানায়, গাইবান্ধা শহরের পৌরসভার স্টেশন রোডে পাল ম্যানশনে ঘরের টিন লাগানোর কাজ করছিল আজগর আলী। কাজ করার সময় হঠাৎ এগারো হাজার কেভি ভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাল থেকে পড়ে যান। পরে তিনি ঘটনাস্থলে মারা যান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম