আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক নিয়ে বিশ্বজুড়ে বিভ্রান্তি, কবে হচ্ছে কার্যকর?যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন ১৫ শতাংশ শুল্ক কার্যকর হবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এখনো স্পষ্ট নয়, এরই মধ্যে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি হয়েছে, তাদের জন্য নতুন হার প্রযোজ্য হবে কি না।

শুল্ক চুক্তি থেকে পিছু হটবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পের প্রতিনিধিযুক্তরাষ্ট্র এরই মধ্যে যেসব দেশের সঙ্গে শুল্ক চুক্তি করেছে, সেখান থেকে পিছু হটবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সুইজারল্যান্ডসহ প্রায় ২০টি দেশের সঙ্গে গত নয় মাসে যে সমঝোতা হয়েছে, নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক তার বাইরে।

ভারতে শীর্ষ গরুর মাংস রপ্তানিকারকের সর্বোচ্চ অনুদান পায় মোদীর বিজেপিভারতের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ ২০২৪-২৫ অর্থবছরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০: রিপোর্টআফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এমন দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইসলামাবাদ। অন্যদিকে, কাবুল বলেছে, হামলায় বেসামরিক নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এক মাসের মধ্যেই সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্রসিরিয়া থেকে মার্কিন বাহিনীকে এক মাসের মধ্যেই পুরোপুরি প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনটি পৃথক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসিপবিত্র মসজিদে নববী’র নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি আরবে জারি হওয়া এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মোদীকে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে নতুন জোট গঠনের ঘোষণা নেতানিয়াহুরভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে নতুন জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বা এর আশপাশের মিত্র দেশগুলোকে নিয়ে এই জোট গড়ে তোলা হতে পারে বলেও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাবে গ্রিনল্যান্ডের নামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হুটহাট মন্তব্য’ না করে ট্রাম্পকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন।

উচ্চশিক্ষায় তুরস্ক এখন মুসলিম শিক্ষার্থীদের শীর্ষ গন্তব্যউচ্চশিক্ষার ক্ষেত্রে তুরস্কের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ দিনদিন বাড়ছে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের জন্য। ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি শিক্ষার মান, ভৌগোলিক নিকটতার কারণেও তুরস্কে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পমালয়েশিয়ার সাবাহ প্রদেশের উপকূলীয় অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

কেএএ/এএসএম