লাইফস্টাইল

সেহরির আয়োজনে রাখুন দেশি স্বাদের পাবদা

রমজানে সেহরির খাবার হতে হয় পুষ্টিকর, সহজপাচ্য ও তৃপ্তিদায়ক। সারাদিনের রোজার প্রস্তুতিতে ভোরের এই খাবারই জোগায় প্রয়োজনীয় শক্তি। তাই সেহরির আয়োজনে যদি রাখা যায় দেশি স্বাদের কোনো মাছের পদ, তবে তা যেমন রুচি বাড়ায়, তেমনি পেটও ভরে রাখে দীর্ঘ সময়। পাবদা মাছ তার নরম মাংস, হালকা কাঁটা আর আলাদা স্বাদের জন্য সেহরির পাতে হতে পারে আদর্শ পছন্দ। রইলো রেসিপি-

উপকরণ পাবদা মাছ ৪৫০ গ্রাম আস্ত কালোজিরা ১/৪ চা চামচ কাঁচামরিচ ৪টি পেঁয়াজ কুচি ১ কাপ রসুন বাটা ২ চা চামচ জিরা-ধনিয়া গুঁড়ো ১ চা চামচ হলুদ গুঁড়ো ১/২ চা চামচ মরিচ গুঁড়ো- ১ চা চামচ লবণ স্বাদমতো ধনিয়া পাতা কুচি ৩ টেবিল চামচ পানি পরিমাণমতো তেল ৩ টেবিল চামচ আরও পড়ুন: ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল চিকেন টিকিয়া ঝটপট রাঁধুন লোভনীয় স্বাদের শসা-চিংড়ি সেহরিতে পাতে রাখুন মসুর ডালের চালকুমড়া যেভাবে তৈরি করবেন

প্রথমেই মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চাইলে সামান্য লবণ ও হলুদ মেখে হালকা ভেজে নিতে পারেন, তবে না ভাজলেও রান্না করা যাবে। এবার একটি পাত্রে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে আস্ত কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ নরম হলে রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

এরপর অল্প পানি দিয়ে হলুদ, মরিচ, জিরা-ধনিয়া গুঁড়ো ও লবণ যোগ করুন। মাঝারি আঁচে ধীরে ধীরে মসলা কষান। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিতে পারেন। মসলা থেকে তেল উঠে এলে পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটে ঝোল একটু কমে এলে মাছগুলো দিয়ে দিন। পাত্র নাড়িয়ে মাছগুলো মসলার সঙ্গে মিশিয়ে ঢেকে ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তারপর ঢাকনা খুলে সাবধানে মাছ উল্টে দিন। ঝোল মাখা মাখা হলে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন।

জেএস/